শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার

মুখরোচক আলুর মিনি সমুচা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিকেলের আড্ডায় চায়ের সাথে কার না একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয়! তাই চায়ের সাথে খেতে পারেন মুচমুচে মিনি সমুচা। সমুচাগুলো চাইলে দুই থেকে তিনদিন এয়ারটাইট বাক্সে রেখে সংরক্ষণও করতে পারবেন। রইলো রেসিপি-

উপকরণ: ময়দা ২৫০ গ্রাম, চিনি ১/৪ চা-চামচ, মাঝারি আলু ২টি, পেঁয়াজ ১টা, আদা বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া দেড় চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, মৌরি গুঁড়া ১ চা-চামচ, গরমমশলা গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, তেল পরিমাণমতো, বাদাম পরিমাণমতো, লবণ স্বাদমতো, কোরানো নারকেল (চাইলে নাও দিতে পারেন)।

আরো পড়ুন : সন্ধ্যার নাশতায় মজাদার ডিম-আলুর কাটলেট

প্রণালী: আলু ছোট কিউব করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলো একটু ভেজে নিন। তারপর একে একে আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনেগুঁড়া ও মৌরি গুঁড়া দিয়ে দিন। আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজনে সামান্য পানি যোগ করুন। সবশেষে বাদাম, কোরানো নারকেল, চিনি দিয়ে গরম মশলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

এবার ময়দার মধ্যে ভালো করে তেল ঘষে ঘষে মিশিয়ে লবণ, চিনি আর পরিমাণমতো পানি দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে ছোট ছোট লেচি কেটে নিন। মিনি সমুচার আকারে বানিয়ে ভেতরে আলুর পুর দিন। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সমুচাগুলো দিয়ে অল্প আঁচে বেশ সময় নিয়ে ভাজতে থাকুন। সোনালী রঙ হলে তুলে চা বা সস সহযোগে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


মিনি সমুচা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250