শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে দাবি উঠেছে, পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তাদের সেই দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে আজ বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সভা থেকে স্কুলে ভর্তির প্রক্রিয়ায় লটারি থাকবে নাকি পরীক্ষা নেওয়া হবে, তা চূড়ান্ত হতে পারে।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা অংশ নেবেন।

আরও পড়ুন: জানা গেলো এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ঢাকাসহ দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো লটারির মাধ্যমে ভর্তি নিয়ে আপত্তি তুলেছেন। তারা নানা যুক্তিও তুলে ধরছেন। সেগুলো সভায় আলোচনা হবে। সংশ্লিষ্টদের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভর্তি নীতিমালায় কিছু সংশোধন আসতে পারে।

বিষয়টি নিয়ে বুধবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. আব্দুর রশীদ গণমাধ্যমকে জানান, লটারির মাধ্যমে ভর্তির বিষয়টিতে পরিবর্তন আসবে কি না, সেটা সভায় সিদ্ধান্ত হবে। বিষয়টি নিয়ে সরকারের স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেই। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের দাবি নিয়ে আলোচনা করে তা যৌক্তিক মনে হলে পরিবর্তন আসতে পারে।

এসি/ আই.কে.জে/

লটারি স্কুলে ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250