সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ভোক্তা পর্যায়ে খেজুরের দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সুখবর

পবিত্র রমজানে ভোক্তা পর্যায়ে খেজুরের দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর কেজিপ্রতি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ই মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ৯৩ দেশকে খেজুর উপহার দিয়েছে সৌদি আরব

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, দেশে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতি কেজি খেজুরের মানভিত্তিক নিম্নরূপ যৌক্তিক মূল্য নিরূপণ করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ গণমাধ্যমকে বলেন, খুচরা পর্যায়ে নিম্নমানের খেজুর এবং জাইদি খেজুরের দাম বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মার্চ) থেকেই বাজারে এ দাম কার্যকর হবে। তবে উন্নতমানের খেজুরের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি

এইচআ/ আই. কে. জে/  

খেজুর দাম বাণিজ্য মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250