শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা *** ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ *** নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা *** নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার *** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ

‘আসিফ নজরুল কয়েক হাজার কোটি টাকার মালিক’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশ থেকে নির্বাসিত নারীবাদী লেখক তসলিমা নাসরিনের প্রশ্ন, অধ্যাপক ড. আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে এতদিন গদিতে বসে কী করেছেন? তার অভিযোগ, 'আইন উপদেষ্টা অবাধে দুর্নীতি করেছেন। অসাধু লোকটি, শুনেছি, কয়েক কোটি নয়, কয়েক হাজার কোটি টাকার এখন মালিক। নিউইয়র্কের লং আইল্যাণ্ডের মতো অভিজাত এলাকায় এর মধ্যে বিশাল তিনটে বাড়িও কিনে ফেলেছেন। মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি সেসব! কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে এমন টাকার অংক কল্পনা করাও অসম্ভব!'

আজ মঙ্গলবার (৬ই জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন এসব অভিযোগ করেন। তার এই পোস্ট ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেন তসলিমা নাসরিনের অভিযোগের পক্ষে-বিপক্ষে আলোচনা করছেন।

তসলিমা নাসরিন পোস্টে বলেন, আগের সরকার (২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকার) দুর্নীতি করেছে, সে কারণে তাদের সরিয়েছেন। সকলে ভেবেছিল এখন থেকে বুঝি আর দুর্নীতি বলতে কিছুর অস্তিত্ব থাকবে না। অথচ এই সরকারে ঢুকে পড়া লোকজন  একটা কাজই খুব মন দিয়ে করেছে, সেটি হলো দুর্নীতি। হায়! দুর্ভাগা দেশ!

তসলিমা নাসরিন কোন তথ্যসূত্রের ভিত্তিতে এই অভিযোগ করেছেন, আলোচ্য পোস্টে তা উল্লেখ করেননি। এ বিষয়ে একাধিক উপায়ে চেষ্টা করেও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য সুখবর ডটকম জানতে পারেননি।

গত ৪ঠা মে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক  ও বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনাম আইন উপদেষ্টার সমালোচনা করেন। এর আগে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বও আসিফ নজরুলের কাছে থাকার বিষয়টির এক কলামে মাহফুজ আনাম সমালোচনা করেন গত বছরের ১৬ই মে। ডেইলি স্টার পত্রিকার অভিযোগ, বিষয়টি আইন উপদেষ্টা মেনে নিতে না পারায় ডেইলি স্টারের বিরুদ্ধে তিনি প্রমাণহীন অভিযোগ করেন গত জুন মাসে।

আসিফ নজরুল তখন অভিযোগ করেন, বিএনপি ও দলটির প্রতি সহানুভূতিশীল বা শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবীদের বেলায় ডেইলি স্টার এবং প্রথম আলো 'পক্ষপাতিত্ব' করে। এ বিষয়ে আইন উপদেষ্টার কাছে তথ্য-প্রমাণও আছে। বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় উপদেষ্টার ঠিক এ ধরনের বক্তব্যের কারণে ডেইলি স্টারের সাংবাদিকেরা তখন মবের শঙ্কা বোধ করেন। ডেইলি স্টার ও প্রথম আলোর প্রধান কার্যালয় সম্প্রতি আক্রান্ত হয়।

তবে পত্রিকাটির বিরুদ্ধে 'পক্ষপাতের' অভিযোগ তুললেও এসব বিষয়ে তথ্য-প্রমাণের জন্য যোগাযোগ করলে আইন উপদেষ্টা তখন বিস্তারিত তথ্য দিতে পারেননি বলে সুখবর ডটকমকে জানিয়েছিলেন ডেইলি স্টারের শীর্ষপর্যায়ের অন্তত চারজন সাংবাদিক। ডেইলি স্টার আইন উপদেষ্টাকে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের পর বার্তা পাঠিয়ে ঘটনার সুনির্দিষ্ট তথ্য চায়। কিন্তু তখনো কোনো উত্তর পাওয়া যায়নি বলে পত্রিকাটির কর্তৃপক্ষ সুখবরকে নিশ্চিত করেছিল।

যে বিষয়ে তথ্য-প্রমাণ আইন উপদেষ্টা দেখাতে ব্যর্থ হয়েছেন, সে বিষয়ে মব পরিস্থিতির মধ্যে গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে তার দেওয়া বক্তব্যটি দায়িত্বশীল আচরণ নয় বলে মনে করেন অভিজ্ঞ সাংবাদিক ও সুশীল সমাজ। এতে মব উস্কে উঠবে না, এ ধরনের নিশ্চয়তা দেওয়া যায় না বলে তাদের অভিমত।

সুখবর ডটকম যোগাযোগ করলে ডেইলি স্টার তখন জানায়, পত্রিকাটি মনে করে, আইন উপদেষ্টার বক্তব্যের বিষয়ে খোঁজ নেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা উপদেষ্টার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ পাননি।

পত্রিকাটির শীর্ষ সাংবাদিেকরা তখন মনে বলেন, ডেইলি স্টার সম্পর্কে আইন উপদেষ্টার 'উদ্দেশ্যেপ্রণোদিত মন্তব্য' আসলে ভিন্ন কারণে। দেশের ২৬৬ (পরে সংখ্যাটি বেড়েছে) সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের 'রেকর্ড' এবং কারাবন্দী ১৩ সাংবাদিকের জামিন না হওয়ায় আইন উপদেষ্টার দায় নিয়ে সমালোচনা করেছেন সম্পাদক মাহফুজ আনাম।

এদিকে গত কয়েক মাস ধরে তসলিমা নাসরিন ও আসিফ নজরুল মূলত একে অপরের সমালোচক হিসেবে পরিচিত, বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে। লেখক তসলিমা নাসরিন উপদেষ্টা আসিফের স্ত্রী শীলা আহমেদের হিজাব পরা নিয়ে কটাক্ষ করলে আসিফ নজরুল তার তীব্র জবাব দেন এবং শীলার আত্মমর্যাদা ও মেধার প্রশংসা করেন, যা ছিল তাদের মধ্যকার সাম্প্রতিক বিতর্কের মূল বিষয়।

এর আগেও তসলিমা নাসরিন আবরার ফাহাদ হত্যায় আসিফ নজরুলের মন্তব্যের সমালোচনা করেছিলেন এবং আসিফ নজরুল তাকে 'মানসিকভাবে অসুস্থ' বলেছিলেন। প্রসঙ্গত, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

তসলিমা নাসরিন আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

Footer Up 970x250