মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

ভিভিআইপি ঘোষণা নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

গতকাল সোমবার রাত ১২টা ২৯ মিনিটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় খালেদা জিয়ার ছবিসহ পোস্ট দিয়ে জানান যে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে তার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

কিন্তু আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর পর্যন্ত এ ধরনের কোনো প্রজ্ঞাপনের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটেও এমন কোনো প্রজ্ঞাপন তখন পর্যন্ত দেখা যায়নি। তবে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর জানানো হয় যে , এই বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি বাংলার।

খালেদা জিয়ার উপদেষ্টা ফজলে এলাহী আকবরও মঙ্গলবার বেলা ১২ টা ২৫ মিনিটে বিবিসি বাংলাকে বলেন, তখনো পর্যন্ত সরকারি কোনো গেজেট হয়নি। যদিও সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার বিষয়টি নিয়ে বিএনপি দলগতভাবে অবগত রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে ফজলে এলাহী আকবর বলেন, এ বিষয়ে সরকারের কাছে একটি প্রস্তাবনা দেওয়ার পরিকল্পনা তাদের আছে।

বিএনপির ঘোষণা অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানেরই তার দলকে নেতৃত্ব দেওয়ার কথা। দলটির নেতারা অবশ্য আগে বলেছিলেন যে, নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান।

কিন্তু ২৯শে নভেম্বর তারেজ রহমান নিজেই জানান যে এ বিষয়ে তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিতে 'একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়'। এমনকি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন কি-না বা আবেদন করেছেন কি-না কিংবা এ ধরনের কোনো প্রক্রিয়া চলছে কি-না, তা নিয়ে তিনি বা তার দল পরিষ্কার করেননি।

সরকারের দিক থেকেও এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত রোববার বলেছেন, তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব হবে।

তিনি তখন বলেছিলেন, ট্রাভেল পাসের নিয়ম হলো যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে, তখন কেউ যদি আসতে চায় (দেশে ফিরতে চায়), তাহলে ওয়ান টাইম পাস দেওয়া হয় একবার দেশে আসার জন্য।

এখন খালেদা জিয়ার নিরাপত্তা সুবিধার আওতায় তার পরিবাররে সদস্য হিসেবে তারেক রহমানও এসএসএফ সুবিধা পেলে সেটি তার ঢাকায় বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভিভিআইপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250