মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের বড় সুযোগ দিচ্ছে ইউটিউব!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করা যায়। যেখান থেকে আয়ও হয়। ১৫ই অক্টোবর থেকে ইউটিউবে ৩ মিনিটের শর্টস ভিডিও আপলোড করার সুযোগ পাবেন সকলে। নতুন কিছু করার লক্ষ্যে, নতুন কিছু পর্যবেক্ষণের জন্য ব্যবহারকারীদের এই সুবিধে দিচ্ছে ইউটিউব।

ইউটিউব শর্টসে আগে যেখানে ৬০ সেকেন্ড অর্থাৎ ১ মিনিটের মধ্যেই শর্টস ভিডিও করতে হতো, সেই মেয়াদ বাড়বে ৩ মিনিট পর্যন্ত। ফলে কনটেন্ট ক্রিয়েটরদের সুযোগ বাড়বে, আরও বেশি সময় হাতে পাবেন তারা। ফলে নিজের আরও কথা বলার অবকাশ বাড়বে ক্রিয়েটরদের। লং-ফর্ম কনটেন্টে জোর দিচ্ছে ইউটিউব।

আগামী ১৫ই অক্টোবর থেকে ইউটিউবে ৩ মিনিটের শর্টস ভিডিও আপলোড করার সুযোগ পাবেন সকলে। নতুন কিছু করার লক্ষ্যে, নতুন কিছু পর্যবেক্ষণের জন্য ব্যবহারকারীদের এই সুবিধে দিচ্ছে ইউটিউব। এবার থেকে লম্বা ভিডিও কিংবা স্কোয়ার ফর্মের ভিডিও ৩ মিনিটের হলে তাও শর্টস হিসেবে আপলোড করা যাবে। আগামীতে আরও দীর্ঘ সময়ের শর্টস ভিডিও আনার ব্যাপারে কাজ করছে ইউটিউব।

আরো পড়ুন : টাকার পরিবর্তে এটিএমে মিলবে স্বর্ণমুদ্রা

এখানেই শেষ নয়, এই বছরের শেষদিকের মধ্যেই ইউটিউবের পক্ষ থেকে গুগল ডিপমাইন্ডের ভিডিও জেনারেটিং টুল 'ভিও' লঞ্চ করা হবে যাতে ক্রিয়েটররা অসাধারণ সব ব্যাকগ্রাউন্ড পাবেন নিজের ভিডিওর জন্য, তাদের শর্টস আরও উপভোগ্য হয়ে উঠবে দর্শকদের কাছে। 

এছাড়া ইউটিউব এবার থেকে নিজেদের চ্যানেলের ডিসপ্লে কাস্টমাইজ করার বিকল্প দিচ্ছে। চ্যানেলের হোমপেজে যদি কোনও ক্রিয়েটর কম সংখ্যক শর্টস ভিডিও দেখাতে চান, তাহলে সেই বিকল্পও থাকবে 'Show Fewer Shorts' অপশনের মাধ্যমে।

ইউটিউব জানিয়েছে মূলত ব্যবহারকারীদের ফিডব্যাকের ভিত্তিতেই এই বদল আনা হয়েছে। অন্যান্য সমাজমাধ্যমেও দীর্ঘ মেয়াদের শর্ট-ফর্ম ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা বাড়ার কারণে ইউটিউবেও এই বদল আনা হয়েছে। ৩ মিনিট পর্যন্ত শর্ট ভিডিওর মেয়াদ বাড়ানো হয়েছে ইউটিউবে, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের আকৃষ্ট করতে চলেছে ইউটিউব।

এই মেয়াদ বাড়ানোর ফলে কনটেন্ট ক্রিয়েটরদের স্বাধীনতা আরও বাড়লো যাতে তারা দীর্ঘ সময় ধরে স্টোরিটেলিং করতে পারেন। অনেক গভীর বিষয় নিয়ে দীর্ঘ কথা বলতে পারেন কিংবা বিভিন্ন রকম ফর্ম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। এর মাধ্যমে কনটেন্ট আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তবে ১৫ই অক্টোবর থেকেই যে সমস্ত ব্যবহারকারী এই ৩ মিনিটের শর্টস ভিডিও আপলোড করতে পারবেন, এমনটা স্পষ্ট করে জানানো হয়নি ইউটিউবের পক্ষ থেকে।

এস/কেবি

ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250