শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলো রাবেয়া-ফাহিমাদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশকিছু নারী ক্রিকেটারের। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে রাবেয়া, সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুনের। ব্যাট হাতে এগিয়েছেন মুর্শিদা খাতুন।

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শুধু বাংলাদেশিরাই এগোয়নি, উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিছু ক্রিকেটারেরও। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের রাবেয়া খাতুন। ৪ ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া, ৬ ধাপ উন্নতি করে ফাহিমা খাতুন রয়েছেন ৩৫ নম্বরে। সুলতানা খাতুন এগিয়েছেন ২০ ধাপ। তার বর্তমান অবস্থান ৭৪।

আরো পড়ুন : ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। ১ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়ান্ড্র ডটিন র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ডটিন এগিয়েছেন তিন বিভাগেই।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ১১ নম্বরে রয়েছেন ডটিন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ২৩ ধাপ, আছেন ৭৭ নম্বরে। অন্যদিকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন ডটিন। ১১ ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠে এসেছেন তিনি।

ডটিনের সতীর্থ কোয়ানা জোসেফ ২৭ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে উঠে এসেছেন। এছাড়া অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আফি ফ্লেচার ২ ধাপ এগিয়ে উঠেছেন ২৩তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়েও ২ ধাপ উন্নতি করেছেন আফি, রয়েছেন ১২তম স্থানে।

এস/কেবি


রাবেয়া-ফাহিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250