মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মাঠে নামছে বিটিআরসি

অবৈধ ফোন বন্ধের কার্যক্রম শুরু জুলাই থেকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি (সুখবর)

চোরাইপথে আসা হ্যান্ডসেটের বাজার বন্ধ করার জন্য ২০২১ এর জুলাইয়ে ন্যাশনাল ইকুয়েপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইর) প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বৈধ সেট নিবন্ধনের পাশাপাশি, অবৈধ সেট বন্ধের প্রক্রিয়াও শুরু করে বিটিআরসি। 

কিন্তু কিছুদিনের মধ্যে এই প্রকল্পের শতভাগ কার্যকরের প্রক্রিয়া থেকে সরে আসে সরকার। যার কারণে দৌরাত্ম্য বাড়ে চোরাকারবারীদের। তবে এবার অবৈধ সেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে ব্লক করার সক্ষমতা রেখে পুনরায় চালু করা হচ্ছে এনইআইআর প্রকল্প।

চলতি বছরের জুলাই মাস থেকে আবারও এ প্রকল্প চালু করার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বলা হয়েছে, অবৈধ হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি তা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে। আর বৈধ সেট খুব সহজেই নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা।

বিটিআরসি কমিশনার শেখ রিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, এনইআইআরের বাস্তব কার্যক্রম কোনোদিনও চালু হয়নি। এই পদ্ধতিতে সয়ংক্রিয়ভাবে ডিভাইস ব্লক হবে এবং চালু হওয়ার সক্ষমতা থাকবে। আমরা আশা করছি জুন মাসের শেষ সপ্তাহে এটি চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: অর্ধশতাব্দী পর চাঁদে বেসরকারি মার্কিন মহাকাশযান

স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারী এবং আমদানিকারকদের অভিযোগ, দু’বছর আগে সরকার এনইআইআর প্রকল্প বন্ধ করে দেয়ায় অবৈধ সেটে বাজার সয়লাব হয়েছে।

এনইআইআর পুরোপুরি চালুর পর বিদেশ থেকে বৈধভাবে কিনে আনা হ্যান্ডসেটও দেশে চালু করার পর স্বয়ংক্রিয়ভাবেই নেটওয়ার্কে সচল হবে। এ ধরনের গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তথ্য/দলিল দিয়ে নিবন্ধন করার জন্য এসএমএস পাঠানো হবে।

এসকে/ 

বিটিআরসি অবৈধ ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250