শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু ১লা নভেম্বর, বয়সসীমা ১২ থেকে ১৮

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ১লা নভেম্বর। এ প্রক্রিয়া চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত। এবার শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৯৬ টাকা। ঘরে বসে অনলাইনে শিক্ষার্থী ও অভিভাবকরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে, ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

নিয়ম অনুযায়ী, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যাবে। রেজিস্ট্রেশনের কাজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপ ও বিষয় সম্পর্কে জানাবেন। শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আলাপ করে কোন বিভাগ বা গ্রুপ নেবে, তা নিশ্চিত করবে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগে রেজিস্ট্রেশন করার জন্য প্রধান শিক্ষককে লিখিতভাবে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর রেজিস্ট্রেশনে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য ১০০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে। আগে স্কাউটস ফি ১৫ টাকা থাকলেও চলতি বছর তা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। সঙ্গে আরও ১৫ টাকা অতিরিক্ত গার্লস গাইড ফি যুক্ত হয়েছে। তাছাড়া ৮০ টাকা রেজিস্ট্রেশন ফি, ৫০ টাকা ক্রীড়া ফি, ৫ টাকা বিজ্ঞান-প্রযুক্তি ফি, ১৬ টাকা রেডক্রিসেন্ট ফি ও ৫ টাকা বিএনসিসি ফি গুনতে হবে শিক্ষার্থীদের।

আই.কে.জে/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250