রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের নাম প্রকাশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুভ উদ্বোধন হবে ১৯শে ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনেই (২০শে ফেব্রুয়ারি) বাঘের গর্জন শুনিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলের আওতায় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচটি।

ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কারা, তা নিয়ে একটু বেশি আগ্রহ থাকে বাংলাদেশি ক্রিকেটভক্তদের।

গতকাল সোমবার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কৌতূহল মিটেছে।

টাইগারদের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ (ইংল্যান্ড) ও ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন (অস্ট্রেলিয়া)।

আরো পড়ুন : ব্রিটজকের বিশ্ব রেকর্ড ওয়ানডে অভিষেকেই

গ্রুপ পর্বের বাংলাদেশের বাকি দুই ম্যাচে আম্পায়ার থাকবেন যারা-

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ২৪শে ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)

অনফিল্ড আম্পায়ার: আহসান রেজা (পাকিস্তান) এবং কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)

টিভি আম্পায়ার: রডনি টাকার (অস্ট্রেলিয়া)

চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন (ত্রিনিদাদ)

রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)

পাকিস্তান বনাম বাংলাদেশ, ২৭শে ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)

ভারতের বিপক্ষে যারা ছিলেন, তারাই এই ম্যাচের অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

এস/ আই.কে.জে

ভারত-বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250