মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের অনুপ্রেরণা: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য  চন্দ্র রায় বলেছেন, ‘খালেদা জিয়া শুধু দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের অনুপ্রেরণা। দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন। গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। সব রাজনৈতিক দল-মত-নির্বিশেষে তিনি দেশের জন্য অনুপ্রেরণার উৎস।’

আজ সোমবার (১লা ডিসেম্বর) বিকেল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তির উৎস। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনন্য। এছাড়া বিএনপিকে সারাদেশে সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা একসময় খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। তখন তাকে বলা হয়েছিল, দেশ চালাতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত বিদেশ থেকে আসবে। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমি আমার দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। এই কারণে নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়নি। এরপর থেকে ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের দুর্বল শাসনের কারণে জনগণের কষ্ট দেখতে পাচ্ছি।’

গণসংযোগকালে গয়েশ্বর ভোট প্রক্রিয়া নিয়ে উদ্বেগও ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা ভোট দেব আনন্দে। কিন্তু নেত্রী না থাকলে সেই ভোট আনন্দহীন হয়ে যাবে। ভোট হবে কিনা তাতেও সংশয় দেখা দেবে। যদি নেত্রী অসুস্থ থাকেন, তবু আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট। এবারের নির্বাচন শুধু সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্র কাঠামোতে মানুষের কাম্য পরিবর্তন আনবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুর রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মুয়াদ্দেদ আলী বাবু ও শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির নেতারা।

গয়েশ্বর চন্দ্র রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250