বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

কবিতা : মানুষ হোক পরিচয় -শভ্রহীম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

মানুষ হোক পরিচয়

-শভ্রহীম

আমি জীবনের পথে ঘুরে ঘুরে খুঁজি

তোমাদের গল্পগুলো

যেখানে মোড়ানো শিকড় আমার 

মরমের চাল চুলো

কত গুণীজন বুনেছে এ জাল 

কত সাধকের নায়ে

কত ক্রোমোজম করছি বহন

কালের সোপান বেয়ে

ভুলে যাই সেসব নিজেরই অবয়ব

ভুলে যাই জন্ম সুধা,

পেন্ডুলামে আটকে জীবন 

এ কোন গোলকধাঁধাঁ।


ক্ষমতালোভী রক্তপিপাসু সমার্থক

হয়েছে আজ,

বেহায়া আর চাটুকারের মাথায় 

উচ্চ শিল্পের তাজ।

মানুষ রূপে হায়েনার দল আজও আছে

ওঁৎ পেতে,

সুযোগ পেলেই উঠছে তারা

ধ্বংসলীলায় মেতে।

কোথায় আমার মুক্ত বাতাস 

কোথায় স্বাধীনতা,

অন্তর জুড়ে ঘুমন্ত বিবেক আর 

মৃতপ্রায় মানবতা।

যদি ধরণীর বুকে আর একটি মানুষ 

পোহায় অনাহার,

যদি শাসকের হাতে শাসিত মানুষ

সয় অত্যাচার।

হৃদয়ের নীড়ে কান পেতে রাখো 

শোনা যায় হাহাকার,

যদি জাত ভিন্ন ধর্ম ভিন্ন

দেশও ভিন্ন হয়,

যদি ভিন্ন তাদের দর্শন আর 

আচার ভিন্ন হয়

মানবজীবন ধন্য যদি মানুষের পাশে দাঁড়ায়।

একই সুঁতোয় বাঁধা হোক প্রাণ প্রদীপের কিনারায়,

মনুষত্বের মানুষ আমরা মানুষ হোক পরিচয়।

আরো পড়ুন : ‘বইমেলা আমাদের আবেগের জায়গা’

এস/ আই.কে.জে/   


কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250