মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

রুটি কেন গোল হয় ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই পছন্দের খাবার রুটি। রুটির আকার হয় গোলাকার। গোল করে রুটি বানাতে জানলেই ধরা হয় সে ভালো রাঁধুনি। অনেকে রুটি বানালে তা হয়তো লম্বা হয়, নয়তো এক এক দেশের মানচিত্র। সুন্দর গোল রুটি গড়তেও দরকার হয় হাত-যশের। কিন্তু এই রুটি কেন গোল হয়? গোল না হলে কি স্বাদ কমে যায়? রুটি গোল না হয়ে মানচিত্র হলেই বা সমস্যা কী? চলুন, জেনে নেই এই রহস্য।

আরো পড়ুন : সফল হতে চান? রিচার্ড ব্র্যানসনের এই পরামর্শ জানুন

প্রচলিত কথা

বহুযুগ আগে সৈন্যরা যখন যুদ্ধে যেতেন তখন এই খাবার তাদের সঙ্গে দিয়ে দেওয়া হত। তখন এর আকার ছিল একটি বাটির মতো, যার মধ্যে সবজি বা অন্যান্য ভর্তা ভর্তি করে দিয়ে দেওয়া হত। তখন থেকেই রুটি বানানো শুরু হয় গোল আকারে। এরপর থেকে যুগের পর যুগ এমনভাবেই বানিয়ে আসা হচ্ছে।

রুটি ভালোভাবে ফুলতে সাহায্য করে

অনেকের রুটি ভালোভাবে ফুলে ওঠে, অনেকের ক্ষেত্রে আবার ঘটে উল্টোটা। যখনই রুটি ফোলে না, তখন আমরা প্রায়শই আটা বা ময়দাকেই দোষ দিই। কিন্তু, ফুলকো রুটি বানাতে গেলে ভালো করে রুটি বেলতে হয়। অর্থাৎ, সঠিকভাবে রুটি ফোলার জন্য সমানভাবে গোল করে বেলতে হয়।

তাপ সমানভাবে ছড়াতে সাহায্য করে

রুটি যদি গোল করে না হয়ে মানচিত্রের আকার হয়, তাহলে চারদিকে সমানভাবে তাপ ছড়াতে পারে না। যে কারণে একদিক ফুলে গেলেও আরেক দিক চুপসে থাকে। এ কারণেও রুটি গোল করে তৈরি করা হয়। রুটির আকৃতি গোল হওয়ার কারণে কেন্দ্র থেকে গোলাকার অংশের দূরত্ব সব দিকে সমান হয়। এতে রুটি ভাজার পর তা কাঁচা থাকে না। কারণ, সব জায়গায় তাপ সমানভাবে লাগে।

এস/ আই.কে.জে/ 

মানচিত্র রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250