শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলবো না।

রোববার (১৮ই আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'বর্তমান শিক্ষক দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। অনেক ক্ষেত্রেই এই নতুন শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।'

এসময় তিনি আরও বলেন, 'যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে।'

সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার (১৮ই আগস্ট) প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে যান এই অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রম থেকে পুরানো শিক্ষাক্রমে রূপান্তর জটিল কাজ। কারণ অনেক শিক্ষার্থীর কাছেই নতুন বই পৌঁছে গেছে।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'আমরা যদি নতুন শিক্ষাক্রম পরিবর্তন করি এবং পুরানো শিক্ষাক্রমে ফিরে যাই, তাহলে নতুন শিক্ষাক্রমের সঙ্গে সংযোগ রাখব।'

ওআ/কেবি

শিক্ষা উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250