মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের

সাকিব–মিরাজ–রিশাদদের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। গতকাল রোববার (২৫শে মে) ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাদের দল। খবর এএফপির।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর।

তবে শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে গতকালই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়ে যায় লাহোর কালান্দার্স।

এদিকে জয় নিয়ে মাঠ ছাড়ার সময় রাজা অপরাজিত ছিলেন ৭ বলে ২২ রান করে। পেরেরার রান ছিল ৩১ বলে অপরাজিত ৬২।

এর আগে ব্যাটিংয়ে নেমে হাসান নেওয়াজের ৪৩ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭৬ রানের ইনিংসে দুই শ পেরোনো স্কোর পায় কোয়েটা। দলের পক্ষে ২২ বলে ৫ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আভিস্কা ফার্নান্ডো।

এ ছাড়া লাহোরের পক্ষে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। আর দুটি করে উইকেট নেন সালমান মির্জা ও হারিস রউফ। বাংলাদেশের রিশাদ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা তুলে নেন একটি করে উইকেট। যদিও বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব ও মিরাজ এদিন লাহোরের একাদশে ছিলেন না।

আরএইচ/



সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজ পিএসএল রিশাদ হোসেন শিরোপা জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250