সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সালাহর বাদ পড়া তারই কৃতকর্মের ফল: আলিসন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত লিভারপুলের স্কোয়াডে জায়গা পাননি মোহাম্মদ সালাহ। সাম্প্রতিক সময়ে শুরুর একাদশ থেকে বাদ পড়ায় তিনি যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটার জেরেই তাকে রাখা হয়নি বলে মনে করেন তার ক্লাব সতীর্থ আলিসন।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে ৩-৩ গোলে ড্র করে ধুঁকতে থাকে শিরোপাধারী লিভারপুল। বেঞ্চে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে মাঠেই নামাননি দলটির কোচ আর্নে স্লট। এরপর এক খোলামেলা সাক্ষাৎকারে মিশরীয় তারকা ফরোয়ার্ড অভিযোগ করেন, অলরেডদের বাজে ফর্মের জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে।

ওই মন্তব্যের জেরে আজ মঙ্গলবার (৯ই ডিসেম্বর) রাতে ইন্টারের মাঠে অনুষ্ঠেয় ম্যাচের ১৯ জনের স্কোয়াডে সালাহকে রাখা হয়নি। কোচ ও সতীর্থের সম্পর্কের এমন টানাপোড়েন নিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন গণমাধ্যমকে বলেন, 'সালাহর বাদ পড়াটা কেবল তারই কৃতকর্মের ফল এবং সে এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান। এই বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়নি।'

তিনি যোগ করেন, 'আমরা একসঙ্গে অনেক ভালো সময়, আনন্দের মুহূর্ত ভাগাভাগি করেছি, যা আমাদের মধ্যে একটি বন্ধন তৈরি করেছে। আমরা দুজন আলাপ করব, তবে সেটা হবে শুধুই ব্যক্তিগত।'

অ্যানফিল্ডে নাম লেখানোর পর ধারাবাহিক পারফরম্যান্সে আট বছরে মোট ২৫০টি গোল করেছেন সালাহ। তিনি দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন। তবে এই মৌসুমে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলে মাত্র পাঁচটি গোল করতে পেরেছেন। সালাহর পাশাপাশি লিভারপুলও চেনা ছন্দে নেই, সবশেষ ১০ ম্যাচের পাঁচটিতেই হেরেছে।

গত মাসের শেষদিকে প্রথমবারের মতো একাদশে জায়গা হারান সালাহ। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়। এরপর সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি নামেন বদলি হিসেবে। তবে লিডসের বিপক্ষে ফের তাকে বেঞ্চে বসে পুরো সময় কাটাতে হয়।

মোহাম্মদ সালাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250