সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সালাহর অভিযোগের জবাবে সাবেক তারকার হুঁশিয়ারি—‘তুমি মেসি-রোনালদো নও’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর প্রকাশ্য ক্ষোভে অ্যানফিল্ডে তোলপাড় শুরু হয়েছে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর বেঞ্চে বসে থাকতে বাধ্য হওয়া সালাহ ক্লাব ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।

শনিবারের ম্যাচে শেষ মুহূর্তের গোল হজম করে জয়ের সুযোগ হাতছাড়া করে লিভারপুল। আর এই ম্যাচেও একাদশে জায়গা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সালাহ।

ম্যাচ শেষে ক্ষুব্ধ সালাহ বলেন, ‘আমি এই ক্লাবের হয়ে বছরের পর বছর খেলেছি, সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। এখন টানা তিন ম্যাচ বেঞ্চে বসে আছি, কারণটা জানি না। মনে হচ্ছে ক্লাব আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে।’

তিনি আরো অভিযোগ করেন, ‘গ্রীষ্মে আমাকে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলোর কোনোটা পূরণ হয়নি। হঠাৎ করেই ম্যানেজারের সঙ্গে সম্পর্কও নেই। মনে হচ্ছে কেউ আমাকে ক্লাবে রাখতে চায় না।'

তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। সালাহর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সাবেক লিভারপুল ফরোয়ার্ড স্ট্যান কলিমোর। 

এক্স-এ তিনি লিখেছেন, ‘লিভারপুলে ক্লাবই সর্বাগ্রে। কোনো খেলোয়াড়ই ক্লাবের চেয়ে বড় নয়। সালাহ ভুলে যাচ্ছে যে, সে মেসি বা রোনালদো নয় যে চাইলে সব বলতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘সালাহ দারুণ খেলোয়াড়, কিন্তু সাম্প্রতিক ফর্ম খারাপ। তাই বেঞ্চে রাখা স্বাভাবিক সিদ্ধান্ত। এতে বিরক্ত হয়ে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ তোলা অসম্মানজনক।’

সালাহর মন্তব্যের আগে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক বলেছিলেন, ‘দলের এখনো সালাহকে প্রয়োজন। সে আমাদের গুরুত্বপূর্ণ নেতা।’

মোহাম্মদ সালাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250