মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার হবে বিনামূল্যে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল পরিবর্তন নিয়ে এলো ওপেন এআই। সম্প্রতি লাইভস্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি ফোর-ও।

ওপেনএআই জানায়, জিপিটি ফোর-ও নামের মডেলটি আগের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারে। শুধু তাই নয়, মডেলটিতে বার্তা, অডিও ও ভিজ্যুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে। অর্থের বিনিময়ে ও বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সবাই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন। 

আরো পড়ুন : সৌরঝড়ে আকাশে ‘মেরুজ্যোতি’র খেলা

ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরতি জানিয়েছেন, বিনামূল্যে ব্যবহার করা গেলেও অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা নতুন মডেলের বিভিন্ন সুবিধা পাঁচগুণ বেশিবার ব্যবহার করতে পারবেন। এক বার্তায় ওপেনএআই জানিয়েছে, জিপিটি ফোর-ও মডেলের বার্তা ও ছবি তৈরির নতুন সুবিধা এখন থেকে উন্মুক্ত করা হলেও অন্য সুবিধাগুলো শিগগিরই চালু করা হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নতুন মডেলটিকে ‘মাল্টিমডেল’ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ব্যবহারকারীদের লেখা বার্তা, ছবি ও কণ্ঠস্বরও আলাদা করে চিনতে পারবে মডেলটি। ‘জিপিটি-৪’ মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করলেও অর্ধেক খরচে নতুন মডেলের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করতে পারবেন প্রোগ্রামাররা।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে এনে তাক লাগিয়ে দেয় ওপেনএআই। প্রযুক্তির জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয় এই প্রতিষ্ঠানটি।

এস/ আই.কে.জে/ 

প্রযুক্তি চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250