শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে, জানালেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, গত রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা হবে।

'খালেদা জিয়ার সঙ্গে দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি লন্ডন এবং চীনের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষক করছেন,' বলেন ডা. জাহিদ হোসেন।

বিমানে খালেদা জিয়ার সঙ্গে দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপশি দুইজন বিদেশি চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস থাকবেন বলেও জানান তিনি।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250