বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দল ঘোষণার ক্ষেত্রে কিছু চমক থাকাই স্বাভাবিক। তবে এবার কেবল স্কোয়াডের সদস্য নির্বাচনে চমক নয়, দল ঘোষণার নিয়মেও চমক দেখিয়েছে আর্জেন্টিনা। গেল ৭ই মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেশটির বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে দেওয়া হয়েছে স্কোয়াডের ঘোষণা। সেই অঞ্চলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরাই ঘোষণা দিয়েছেন স্কোয়াডে থাকা নামগুলো।

বর্তমান চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব। সেই বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে ৬ই ও ১১ই জুন মাঠে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬ তারিখ চিলি ও ১১ তারিখ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন আকাশি-নীল জার্সিধারীরা।

চিলির বিপক্ষে ম্যাচটি তাদের মাঠে আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা খেলবে ঘরের মাঠেই। এ দুই ম্যাচকে সামনে রেখে দলে ডাকা হয়েছে তিন নতুন মুখকে।

তারা হলেন- বেলগারনোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং ইন্ডিপেনদিয়েন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকো। 

নিকোলাস দমিনগেজ, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্তিস কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার বাদ পড়েছেন প্রাথমিক দল থেকে। 

বর্তমানে ফিট থাকায় দলে আছেন লিওনেল মেসি। স্কোয়াডে আছেন অভিষেক না হওয়া এনজো বারেনেচিয়াকও। এর আগেও তিনি স্কোয়াডে ডাক পেয়েছিলেন তবে অভিষেক হয়নি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সবার ওপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩১। 

বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

এইচ.এস/

আর্জেন্টিনা দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250