শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের বিপক্ষে ড্র হলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে শুরু করেছে দেশগুলো। ক’দিন আগে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তি জাপান। এখন দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। খবর এএফপির।

গত নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের টিকিট কাটার মঞ্চ প্রস্তুত করে রেখেছিল আর্জেন্টিনা। অপেক্ষা ছিল শুধু আর দুটি ম্যাচের। সেই দুই ম্যাচের একটিতে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা কেবল ব্রাজিলের বিপক্ষ ম্যাচের। সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের প্রয়োজন নেই, ন্যূনতম একটি ড্র পেলেই যথেষ্ট। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপ খেলা।

তবে এত কিছু করা নাও লাগতে পারে আর্জেন্টিনার। একই দিন আর্জেন্টিনার আগেই উরুগুয়ের মুখোমুখি হবে বলিভিয়া। সেই ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। 

আগামী বিশ্বকাপে দল বেড়েছে, ৩২ দলের বদলে খেলবে ৪৮ দল। যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপ খেলবে এবং অন্য দলটিকে খেলতে হবে প্লে–অফ।

বর্তমানে ৭ নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্ট ১৩ ম্যাচে ১৩। এখন বিশ্বকাপ বাছাইয়ে দলটির আর বাকি আছে পাঁচ ম্যাচ। অর্থাৎ এ পাঁচ ম্যাচের সব জিতলে বলিভিয়ার পয়েন্ট হবে ২৮।

অন্যদিকে ১৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২৮। এ অবস্থায় ব্রাজিলের সঙ্গে ড্র করলে তাদের পয়েন্ট হবে ২৯। অর্থাৎ আর্জেন্টিনা এরপর সব ম্যাচ হেরে গেলেও বলিভিয়ার পক্ষে আর কোনোভাবেই আর্জেন্টিনাকে ছোঁয়া বা টপকে যাওয়া সম্ভব হবে না। এখন বলিভিয়া নিজেদের ম্যাচ জিতলে একটি ড্র–ই পারে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ টিকিট তুলে দিতে। আর সেই টিকিট যদি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ম্যাচে আসে তবে তো কথাই নেই।

আরএইচ/এইচ.এস

আর্জেন্টিনা দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250