মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

রাতে হামজাদের ম্যাচের টিকিট সীমিত আকারে ছাড়বে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে বিপাকে আছে বাফুফে। একদিনের বেশি পেরিয়ে গেলেও এখনো টিকিট বিক্রি পুনরায় শুরু করতে পারেনি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান টিকিফাই। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আশা, আজ সোমবার (২৬শে মে) রাতের মধ্যে আবারও টিকিট কিনতে পারবেন সমর্থকরা।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় পরশু রাত ৮টায়। যদিও শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি। ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের কথা বললেও জটিলতা নিরসনে এখনো কাজ করে যাচ্ছে টিকিফাই।

আজ রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল কাপের উদ্বোধনে এসে বাফুফে সভাপতি বলেন, ‘প্রথমবার উদ্ভাবনী কিছু করতে গেলে ভুল ত্রুটি হতে পারে। সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। আমরা আশাবাদী খুবই দ্রুত এর সমাধান হবে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৮০০০ সেটা মনে রাখতে হবে। দুর্ভাগ্যবশত অনেকেই টিকিট পাবেন না। আমরা আশাবাদী, রাত থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে রাত ১০টার পর অবশ্যই সীমিত আকারে হলেও সাইট ও প্ল্যাটফর্ম আমরা চালু করে দেব।

১০ই জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বিরাজ করছে তুমুল উন্মাদনা। তবে তা হঠাৎ করে উদ্ভব হয়নি বলে দাবি বাফুফে সভাপতির। বাংলাদেশের এশিয়ান কাপে খেলার সম্ভাবনা দেখছেন তিনি, ‘এ উন্মাদনা হঠাৎ করে আসেনি। ফুটবল ধারাবাহিকভাবেই উন্নতি করে আসছে। আমি এখনো মনে করি বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।।’

এইচ.এস/

বাফুফে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250