মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গতকাল শনিবার (২৯শে নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। শাহবাজ শরিফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা। তারিখ ২৮শে নভেম্বর।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার (২৩শে নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে।

খালেদা জিয়াকে দেওয়া চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন—

আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।

আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দোয়া করি, আপনি যেন আপনার দল ও মহান জাতির জন্য শক্তি ও দিকনির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।

অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন।

জে.এস/

খালেদা জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250