মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে স্রেফ আর্জেন্টিনাকেই!

বি-গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। চার ম্যাচের দুটিতেই হেরে কোনোমতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তরসূরীরা। তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনায় ব্রাজিল।

এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। জয়ের হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

গতকাল সোমবার (১০ই ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার এস্তাদিও ওলিম্পিকো ডে লা ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একইদিনে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।

আরো পড়ুন : ১০ জনের দল নিয়ে বিশাল জয় বার্সার!

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুব বিশ্বকাপের আয়োজন করবে চিলি। চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দল যাবে বিশ্বকাপে। সেরা চারের মধ্যে না থাকলেও আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।

ফাইনাল পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল।

টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচই ঠিক করে দেবে কারা হবে চ্যাম্পিয়ন।

এস/ আই.কে.জে

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250