মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

১০ জনের দল নিয়ে বিশাল জয় বার্সার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ম্যাচের এক ঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হলো বার্সেলোনা। তার আগেই অবশ্য ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল আর্নে স্লটের দল। শেষদিকে করলো আরও এক গোল।

রোববার (৯ই ফেব্রুয়ারি) রাতে সেভিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষের আরও কাছাকাছি পৌঁছে গেলো বার্সা।

এই জয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮, যা দ্বিতীয় স্থানের অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট কম এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।

আরো পড়ুন : পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সা। লেওয়ানডোস্কি সপ্তম মিনিটে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র এক মিনিট পরই সেভিয়ার হয়ে রুবেন ভার্গাস দ্রুত পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেঞ্চ থেকে নেমে লোপেজ ৪৭তম মিনিটে বার্সাকে আবার এগিয়ে দেন। এরপর ৫৫তম মিনিটে রাফিনহা বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়ান।

তবে এর পাঁচ মিনিট পরই লোপেজ জিব্রিল সাওকে বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন, ফলে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হয়। এরপরও তারা সেভিয়ার আক্রমণ সামলে রাখে এবং ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার হেড থেকে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করে।

এস/ আই.কে.জে

বার্সা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250