রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

চুল পড়ার এই চার কারণ আপনার অজানা নয় তো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাথার চুল পড়ে টাক হওয়ার কারণ অনেকেই মনে করেন বংশগত। এটা সব সময় সত্যি নাও হতে পারে। আপনার কিছু ভুলে চুল পড়তে পারে। জানুন আপনার কোন কোন ভুলে চুল পড়ে।

ঘন চুলের চাহিদা নারী-পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই আছে। পাতলা হোক, তবু মাথায় চুল থাকলে সেটাও শান্তির। মাথাভর্তি টাক আর কে চায়। কিন্তু না চাইতেও অনেক সময় মাথায় টাক পড়ে যায়। সেটা যে কতটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে, যারা ভুক্তভোগী, শুধু তারাই জানেন। 

চুল ঝরতে শুরু করলেই তা থামাতে নানা চেষ্টা শুরু হয়ে যায়। কিন্তু সমস্যার উৎস খুঁজতে কেউ আগ্রহ দেখান না। অথচ সমস্যার উৎসেই অনেক সময় লুকিয়ে থাকে সমাধান। মাথায় টাক পড়ে যাওয়ার একটি কারণ হতে পারে বংশগত। সেটা কারও হাতে নেই। তবে এছাড়াও টাক পড়তে পারে আরও বেশ কিছু কারণে। সেগুলো জেনে রাখলে সমস্যা এড়ানো যায়।

আরো পড়ুন : মেকআপের আগে নিতে হবে এই ৫ প্রস্তুতি

বাইরের খাবার খাওয়া

ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবারের প্রতি অত্যাধিক টান যে শুধু ওজন বাড়িয়ে দেয়, তা নয়। চুল ঝরার কারণও হতে পারে। স্বাস্থ্যকর খাবার যত কম খাবেন, শরীরে পুষ্টি উপাদান তত কমতে শুরু করবে। খাদ্যাভ্যাস চুল, ত্বকের উপর উপর প্রভাব ফেলে। তাই বাইরের খাবার কম খেয়ে ঘরের খাবার বেশি খান, তাতে টাক পড়ে যাওয়ার ঝুঁকি কমবে।

দৈনন্দিন অভ্যাস

কম ঘুমানো, সময়ে খাবার না খাওয়া, ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া, পানি খাওয়া কমিয়ে দেওয়া- এই প্রত্যেকটি কারণে টাক পড়ে যেতে পারে। সেই সঙ্গে ধূমপানের অত্যধিক নেশাও চুলের বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে।

মানসিক অবসাদ

কাজের চাপে নিজের জন্য সময় বার করা মুশকিল হয়ে যায়। পছন্দের কোনও কাজ করার সময় পাওয়া যায় না। সারাক্ষণ ব্যস্ততায় কাটে। তার উপর কাজের চাপ চেপে বসে মনে, মস্তিষ্কে। সেখান থেকে বেরিয়ে আসা সহজ হয় না। দীর্ঘ দিন এমন চললে তার প্রভাব শরীরের উপর পড়ে তো বটেই। সেই সঙ্গে চুল উঠতেও শুরু করে।

চুলের সঠিক প্রসাধনী ব্যবহার না করা

ত্বক এবং চুলে কী প্রসাধনী ব্যবহার করছেন, তা আদৌ আপনার জন্য উপযুক্ত কি না, তা জেনে নেওয়া জরুরি। অনেক সময় সঠিক প্রসাধনী ব্যবহার না করার কারণে উপকারের চেয়ে অপকার বেশি হয়। তাই প্রসাধনী নির্বাচন করতে হবে সচেতনভাবে। ঘন হবে এমন একটি তেল ব্যবহার করতে শুরু করলেন, উল্টো চুল সব ঝরে গেল। এমন হতেই পারে। তাই কেনার আগে সতর্ক থাকা জরুরি।

এস/ আই. কে. জে/ 

টিপস চুল পড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250