শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ছয় মাসে একটা কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

ছয় মাসে সরকার একটা কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাস চলে গেছে, এখন সবাই কথা বলতে শুরু করবে, সমালোচনা শুরু করবে। ছয় মাসের হানিমুন পিরিয়ড কী ছয় বছর ধরে চলবে? ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে উঠতে শুরু করে। কিন্তু সরকার যদি নড়তেই না পারে, তাহলে পাঁচ বছর সময় পার করবে কী করে? 

আজ শনিবার রাজধানীর মিরপুরে বিদ্যুৎ গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, সরকার সাত দিনে বিদ্যুৎ সংকট নিরসনের কথা বললেও দুই মাসে সমাধানে আসেনি। একটার পর একটা সমস্যা আসছেই, কোনো সমাধান নেই। 

গণঅভ্যুত্থানে এতো ত্যাগ ও মানুষের মৃত্যুর পরও কী দেশে গণতন্ত্র এসেছে- এমন প্রশ্ন উত্থাপন করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, কথা বলতে পারছি, এটাই কী সব? যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, তার সবগুলোই বিএনপির দখলে চলে গেছে। এখনও কিছু কিছু টেলিভিশন দখল না হলেও তারা শঙ্কায় কথা বলতে পারছে না। এটার নাম কী গণতন্ত্র?   

সরকারের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন মানে বড় বড় দালান কোঠা, স্থাপনা নির্মাণ নয়। উন্নয়ন মানে হচ্ছে সব গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা এবং দারিদ্র্য দূর করা। একদিনে দারিদ্র্য দূর হবে না, তবে শুরুটা তো করতে পারেন। ৩১ দফা রুপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি লোকের চাকরি দেওয়ার কথা বলেছেন, ছয় মাসে একজনেরও কি চাকরি হয়েছে? তাহলে এসব চাপাবাজি কেন?

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে একটি রূপরেখা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, না হলে সরকারের নম্বর কাটা শুরু হবে। কাটতে কাটতে এক সময় শূন্যতে দাঁড়াবে। সরকার বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসে ফেল, আইনশৃঙ্খলায়ও ফেল। রাস্তাঘাটে নারীদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। কনসার্ট, গানবাজনা, নৌকা বাইচ করতে দেবে না, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেবে। আর নিজেরা হাফ হাতা শার্ট পরে ঘুরলেই দেশটা ভালো চলবে? ছয়মাসে ঠিকমতো খাতা খুলতে না পারলে নতুন করে পরীক্ষা দিন।

বিদ্যুৎ সংকটের সমাধানে প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, গত একমাসে সরকার প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা উত্তোলন করছে। তার মানে একমাসে ২৪ হাজার কোটি টাকা উঠিয়েছে। এর চেয়ে অনেক কম টাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। তার জন্য সবার আগে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে হবে। মানুষের পেটে ভাত নেই। আর আপনি টাকার জন্য ধান্ধা করবেন, ঘুষ-দুর্নীতি করবেন- এটা চলতে পারে না।

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250