মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে আবার পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বুধবার (২১শে মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, তিন ম্যাচের সিরিজ আগামী ২৮শে মে, ৩০শে মে এবং ১লা জুন মাঠে গড়াবে।

তবে ভেন্যু অপরিবর্তিত থাকছে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে তিন ম্যাচের সিরিজ ২৭শে মে শুরু হওয়ার কথা ছিল। ২৯শে মে ও ১লা জুন হওয়ার কথা ছিল বাকি দুই ম্যাচ।

এফটিপি অনুযায়ী, শুরুতে পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। পরবর্তীতে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়।

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য সূচিও ঘোষণা করেছিল পিসিবি। সিরিজটি ২৫শে মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পিছিয়ে দেওয়া হয়। ২৭শে মে থেকে সিরিজ শুরু ঘোষণা দিয়ে পুনরায় পিসিবি সূচি ঘোষণা করে।

এর মধ্যেই পাকিস্তান সফরের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সঙ্গে সিরিজ শুরু করতে দেরি হওয়ায় দুই বোর্ড পাঁচ ম্যাচের সিরিজ ছোট করে তিন ম্যাচে করার বিষয়ে সম্মত হয়। এছাড়া বিসিবির পক্ষ থেকে রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। পিসিবি ওই শর্তে রাজি হয়।

গতকাল মঙ্গলবার (২০শে মে) পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশ পাকিস্তান সফর করতে সম্মত হয়েছে। তখনো ২৭শে মে থেকে সিরিজ শুরুর কথাই ছিল। তবে আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। নতুন সূচিতে, সিরিজ ২৮শে মে থেকে, অর্থাৎ পিএসএল ফাইনালের দুইদিন পরে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

এইচ.এস/

টি-২০ সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250