মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা *** যথাযথ মর্যাদা না দেওয়ায় শফিকুর রহমান জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি *** ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: প্রধানমন্ত্রী *** ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা একদিনের রিমান্ডে *** পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার *** ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—‘তিনি হয়তো ভালো নিয়তে করেছেন’ *** ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার *** একসঙ্গে করছিলেন ৫ চাকরি, ধরা পড়লেন যেভাবে

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পৌরসভার সাবেক দুই মেয়র ও উপজেলা পরিষদের সাবেক এক চেয়ারম্যান রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ (৬১), একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম (৬৩)।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন নেতার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুঠোফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পাবনার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250