মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা *** যথাযথ মর্যাদা না দেওয়ায় শফিকুর রহমান জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি *** ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: প্রধানমন্ত্রী *** ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা একদিনের রিমান্ডে *** পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার *** ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—‘তিনি হয়তো ভালো নিয়তে করেছেন’ *** ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার *** একসঙ্গে করছিলেন ৫ চাকরি, ধরা পড়লেন যেভাবে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিলীপকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ দোহা সুমন এ তথ্য জানান।

আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, অলংকার ব্যবসার আড়ালে দিলীপ দীর্ঘদিন ধরে অর্থ পাচার এবং অবৈধভাবে স্বর্ণ ও হীরার লেনদেন করে আসছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

তদন্তে উঠে এসেছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ড ঋণপত্রের (এলসি) মাধ্যমে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণের বার, অলংকার, লুজ ডায়মন্ড ও অন্যান্য পণ্য আমদানি করেছে। এছাড়া ক্রয়, বিনিময় ও পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করেছে।

সিআইডি বলেছে, এসব স্বর্ণ ও হীরা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে বা কারা সরবরাহ করেছেন, সে বিষয়ে বৈধ নথিপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। গত বছরের ১৭ নভেম্বর দিলীপের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচারের মামলা করে সিআইডি।

গতকাল সোমবার রাজধানীর বনানী থেকে দিলীপকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দিলীপ আগরওয়ালাকে আটক করেছিল। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। 

দিলীপ আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহসভাপতিও। এছাড়া তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

দিলীপ কুমার আগরওয়ালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250