শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া এসিল্যান্ডকে বদলি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া শেরপুর নকলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. শিহাবুল আরিফকে জামালপুর সদরে বদলি করা হয়েছে।

গত ৫ই মার্চ উপজেলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে এসিল্যান্ড শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ৬ মাসের কারাদণ্ডের দেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে শেরপুর নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে বদলি করা হয়। 

আরো পড়ুন: ২৭ বছর আগে হারিয়ে যাওয়া শাহীদা ফিরে এলেন বাড়িতে

জানা গেছে, গত ২০২২ সালের ২১শে জুন নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. শিহাবুল আরিফ। 

২০২৪ সালের ৫ই মার্চ সাংবাদিক শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দেন ঐ সাংবাদিককে। পরে সাংবাদিকের সাজার ঘটনায় সারাদেশের সাংবাদিকরা আন্দোলন শুরু করলে ১২ই মার্চ ওই সাংবাদিককে জামিন দিতে বাধ্য হয় প্রশাসন।

বদলির বিষয়ে এসিল্যান্ড শিহাবুল আরিফকে ফোন করে পাওয়া যায়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে এসিল্যান্ড শিহাবুল আরিফের বদলির বিষয়ে শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম গণমাধ্যমকে বলেন, তার বদলির আদেশ হয়েছে কিন্তু তাকে এখনো রিলিজ দেওয়া হয়নি। তাকে রিলিজ দিলে তিনি জামালপুরে চলে যাবেন।

তবে কবে তাকে রিলিজ দেওয়া হবে এই ব্যাপারে জেলা প্রশাসক কিছু বলেননি। অতি দ্রুতই রিলিজ দেওয়া হবে বলে তিনি জানান।

জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান গণমাধ্যমকে বলেন, শিহাবুল আরিফের বদলির আদেশ হয়েছে। তিনি এই সপ্তাহেই জামালপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করবেন।

এইচআ/

এসিল্যান্ড নকলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250