মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

নতুন বছরে বাইকপ্রেমীদের জন্য ৩ বাইক আনবে রয়্যাল এনফিল্ড!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শুরুতেই থাকে রয়্যাল এনফিল্ড। শুরু থেকেই একই ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলে বাজারে আসছে বাইকটি। ষাটের দশকে এর যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আশির দশকে, এমনকি একবিংশ শতাব্দীতে এসে একই রয়েছে।

বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। নতুন বছরের শুরুতেই ৩ বাইক আনার ঘোষণা দিয়েছে সংস্থা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশে ৪টি মডেলের বাইক এনে শোরগোল ফেলে দিয়েছিল রয়্যাল এনফিল্ড।

চলুন দেখে নেওয়া যাক কোন বাইকগুলো আনছে সংস্থা-

আরো পড়ুন : এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ!

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০

রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই বাইকের ৬৫০ সিসির নতুন ভার্সন আসতে চলেছে বাজারে। আসন্ন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর পাওয়ারট্রেন হিসেবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে। এতে সর্বোচ্চ ৪৭.১ বিএইচপি শক্তি থাকবে এবং ৫২.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

রয়্যাল এনফিল্ডের বুলেট ৬৫০ বাইকটিও বাজারে আসতে চলেছে নতুন বছরের শুরুতেই। এই বাইকে অনেক অত্যাধুনিক ফিচার্স থাকতে চলেছে। এরই মধ্যে এর টেস্টিংয়ের সাক্ষী হয়েছেন অনেকেই। ভারতে বহুবার চোখে পড়েছে এই রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটিকে টেস্টিং করতে। ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই বাইকটি।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০

নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০ বাইকটি হতে পারে যে কোনো বাইকের খুবই ভালো বিকল্প। রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর বাইকের ট্রেলিস প্ল্যাটফর্মের উপর এই নতুন বাইকটি গড়ে উঠেছে। আগামী বছরের মাঝামাঝিতে এই বাইক বাজারে আনতে পারে সংস্থা।

সূত্র: এবিপি নিউজ, হিন্দুস্থান অটো

এস/ আই.কে.জে


রয়্যাল এনফিল্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250