রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

দেড় লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কৃষি ও শিল্প ক্ষেত্রে চাহিদা মেটাতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শ্রমিক নেয় ইতালি। ইতালি সরকার চলতি বছর ১ লাখ ৫১ হাজার বিদেশি শ্রমিক নেবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এরই মধ্যে প্রায় ৭ লাখ আবেদনপত্র জমা পড়েছে।

শুরুর দিকে যারা আবেদন করেছেন তাদের অনেকেই বাংলাদেশি। বিশেষজ্ঞদের ধারণা, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্পন্সর ভিসায় এগিয়ে আছেন বাংলাদেশিরা।

২০২৩ থেকে ২০২৫ সালের ভেতর সাড়ে ৪ লাখের বেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছর দেড় লাখের বেশি শ্রমিক কোটা নির্ধারণ করে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৮, ২১ এবং ২৫শে মার্চ তিন ক্যাটাগরিতে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে সাত লাখের মতো আবেদনপত্র জমা পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ তিন ক্যাটাগরিতে আবেদন করেছেন এক লাখের বেশি বাংলাদেশি। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানান, অতীতের স্পন্সর ভিসার জন্য যারা আগে আবেদন করেছেন, অধিকাংশ ক্ষেত্রে তারাই জয়ী হয়েছেন।

আরো পড়ুন: ফোনে ইংরেজিতে চাকরির অফার, প্রতারণার নতুন কৌশল

আশার বিষয় হলো, এবারও বাংলাদেশের অনেকেই এগিয়ে রয়েছেন। তারা দ্রুত আবেদনপত্র দাখিলে সক্ষম হয়েছেন। মালিক ও নিয়োগকর্তার কোম্পানির যদি অর্থনৈতিক সক্ষমতা ভালো থাকে, তবে কিছুটা বিলম্বে আবেদন করলেও স্পন্সর ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।

এসি/


ইতালি শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250