মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

স্মার্টফোনের এসব ফিচার সম্পর্কে আপনার জানা আছে কি?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের নিত্য দিনের সঙ্গী। এর মাধ্যমে শুধু দূর দুরান্তে যোগাযোগ করাই নয়, বরং পানির বিল থেকে শুরু করে নাটক সিনেমা সবই হয়। তবে স্মার্টফোনে আরও অসংখ্য ফিচার রয়েছে। যার অনেকগুলো আমাদের অজানাই থেকে যায়। আবার জানা থাকলেও সময়মতো ব্যবহার করছেন না।

এমনই কয়েকটি ফিচার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

১. ফোন হারিয়ে গেলেও তা কোথায় আছে জানতে পারবেন অনায়াসে। ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এবার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস অপশন সেটার অপশনে বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।

২. কাউকে আপনার ফোন ব্যবহার করতে দেওয়ার আগে জরুরি তথ্য গোপন রাখুন। ল্যাপটপের মতো মোবাইলের গেস্ট মোড অন করে দিন। ফোনের ব্যবহারকারী আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এবার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন। যেগুলো প্রয়োজন সিলেক্ট করে নিন।

আরো পড়ুন : চাইলেই এখন ইনস্টাগ্রাম পেজ রিসেট করতে পারবেন

৩. চোখের সমস্যা থাকলে ফোনের ছোট আইকন দেখতে সমস্যা হয়। আপনার ফোন ডিসপ্লের যে কোনো অপশন বড় করে দেখতে পাবেন। সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এবার যে কোনো আইকন জুম করে দেখতে পারেন।

৪. গাড়ি চালানোর সময় বা কোনো কাজে ব্যস্ত থাকলেও অনেক সময় ফোন ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। এই সময় হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’। এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন।

৫. বেশি ফোন ব্যবহার করলে অনেক ব্যাটারিও খরচ হয়। তবে বেশিক্ষণ ফোনের ব্যাটারি ধরে রাখতে ফোনের হোমস্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের রং বদলে কালো করে ফেলুন। রঙিন ছবি বা ভিডিও স্ক্রিনসেভার রাখবেন না।

সূত্র: অ্যাসিউরিওন

এস/কেবি

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250