শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

কিউএস তালিকায় রয়েছে বাংলাদেশের ১৫টি বিশ্বাবদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) সম্প্রতি তাদের ওয়েবসাইটে ১ হাজার ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের মোট ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শিরোনামে এ র‌্যাংকিংটি প্রকাশ করেছে কিউএস।

জানা গেছে, সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের ১৯৭টি, যুক্তরাজ্যের ৯০টি ও চীনের (মূল ভূখণ্ড) ৭১টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় শীর্ষে থাকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) টানা ১৩ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। এর পরেই তালিকায় স্থান করে নিয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন : ফেসবুক ব্যবহারে শিক্ষক-কর্মচারীদের সতর্কবার্তা

তালিকার শীর্ষে এশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউএস) আছে অষ্টম স্থানে।

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকায় ১৪তম স্থানে রয়েছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) সারা বিশ্বের করা তালিকায় আছে ১৫তম স্থানে। ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে রয়েছে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় আছে তালিকার ২০তম স্থানে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তালিকার ৫৫৪ স্থানে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭৬১-৭৭০ স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৯০১-৯৫০ মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১০০১-১২০০ মধ্যে রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়, এরপর রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, IUBAT, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

এস/ আই.কে.জে/

বাংলাদেশ কিউএস বিশ্বাবদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250