শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষে চলে গেছে লস বাঙ্কসরা।

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকে মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে রিয়াল। গেল শনিবার ল্যাগানেসের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল অ্যাথলেটিকো। এতেই শীর্ষ ওঠার সুযোগ তৈরি হয় রিয়ালের।

বর্তমানে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে রিয়াল। সমান ম্যাচে অ্যাথলেটিকো আছে ২ পয়েন্ট (৪৪) পিছিয়ে। তাদের অবস্থান দুইয়ে। আর ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ২৫ সেকেন্ডে গোল হজম করে রিয়াল। গোল করেন লাস পালমাসের সাভিও সিলবা। লাস পালমাসের কোনো খেলোয়াড়ের এটাই দ্রুততম গোলের রেকর্ড। এতে ১-০ তে পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল।

শুরুতে গোল হজম করে প্রতিপক্ষের ওপর দিয়ে তাণ্ডবলীলা চালায় রিয়াল। একের পর এক আক্রমণ করে লাস পালমাসের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৮ মিনিটে সফল পেনাল্টিতে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। পেনাল্টি এরিয়ায় লাস পালমাসের সান্দ্রো রামিরেজ ফাউল করেন রিয়ালের ফরোয়ার্ড রদ্রিগোকে।

৩৩ মিনিটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। ৩ মিনিট পরই রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। এতে রিয়াল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। বিরতির আগে আরেকবার বল লাস পালমাসের জালে জমা করেছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। যে কারণে হ্যাটট্রিক পূর্ণ হয়নি এমবাপের।

আরও পড়ুন: অতিরিক্ত সময়ে পাল্টে গেলো দৃশ্যপট, জোড়া গোলে জিতল লিভারপুল!

৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে রিয়ালের শেষ গোলটি করেন রদ্রিগো। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৪-১।

৬৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লাস পালমাস। রিয়াল তারকা লুকাস ভাসকেসকে বাজে ট্যাকল দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন লাস পালমাসের বদলি খেলোয়াড় বেনিতো রামিরেজ। সফরকারীরা ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেললেও আর গোল করতে পারেনি রিয়াল।

এসি/ আই.কে.জে


এমবাপে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250