রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

গুগলের বিরুদ্ধে এবার অস্ট্রেলিয়ায় মামলা, বড় অঙ্কের জরিমানা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

গুগল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করেছে। ছবি: সার্চ ইঞ্জিন রাউনটেবল

আমেরিকান প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অভিযোগে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা এবং সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের মালিকানাধীন অপটাসের সঙ্গে গুগল এমন একটি সমঝোতায় পৌঁছেছিল, যাতে অ্যান্ড্রয়েড ফোনে শুধু গুগল সার্চ প্রি-ইনস্টল করা থাকত। খবর রয়টার্সের। 

এসিসিসি জানায়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত গুগল এশিয়া প্যাসিফিক, টেলস্ট্রা ও অপটাসের সঙ্গে একচেটিয়া সার্চ ইঞ্জিন ব্যবহারের চুক্তি করে। এর আওতায়, টেলস্ট্রা ও অপটাস তাদের বিক্রি করা অ্যান্ড্রয়েড ফোনে শুধু গুগল সার্চ প্রি-ইনস্টল করত এবং এর বিনিময়ে গুগলের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থের একটি অংশ পেত।

এক বিবৃতিতে এসিসিসি জানায়, এই সমঝোতার মাধ্যমে গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহারের পথ কার্যত বন্ধ করে দেয়।

গুগল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করেছে এবং অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্টে ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৫ দশমিক ৮ মিলিয়ন আমেরিকান ডলার) জরিমানা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

কমিশন জানায়, এক যৌথ প্রতিশ্রুতিতে গুগল এশিয়া প্যাসিফিক এবং গুগল এলএলসি বলেছে, তারা অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারক ও টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি থেকে এই ধরনের প্রি-ইনস্টলেশন ও ডিফল্ট সার্চ ইঞ্জিন-সংক্রান্ত শর্তগুলো বাদ দেবে।

এসিসিসি চেয়ার গিনা ক্যাস-গটলিয়েব বলেন, ‘আজকের এই রায় ভবিষ্যতে লাখ লাখ অস্ট্রেলিয়ান গ্রাহকের জন্য সার্চ ইঞ্জিন বাছাইয়ের সুযোগ বাড়াবে এবং প্রতিযোগী সার্চ পরিষেবা প্রদানকারীরা অস্ট্রেলিয়ান বাজারে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ পাবে।’ তবে এই বিষয়ে গুগল, টেলস্ট্রা এবং অপটাস—তিন পক্ষের কেউই কোনো মন্তব্য করেনি।

গুগলের বিরুদ্ধে অ্যান্ট্রিট্রাস্ট মামলা আগেও দায়ের করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করে ব্রিটেন। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।

জে.এস/

অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250