শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

সালমান-রিজওয়ানের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। দুই দলের বিপক্ষেই জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ছিল কার্যত সেমি-ফাইনালের মতোই। যেখানে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।

বড় লক্ষ্য তাড়ায় ভালো শুরু এনে দেন ফখর জামান। তার ২৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯১ রান তোলে পাকিস্তান। এর পরপরই বাবর আজমও ফেরেন। তাতে একশর আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।

তবে চতুর্থ উইকেট জুটিতে রীতিমতো অসাধ্য সাধন করেছেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। তারা ২৬০ রানের জুটি গড়েছেন। যা পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটেই তৃতীয় সর্বোচ্চ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান।

আরও পড়ুন: শুভমানের সেঞ্চুরিতে আহমেদাবাদে ভারতের রেকর্ড

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন টনি ডি জর্জি ও বাভুমা। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন তারা। ২২ রান করা ডি জর্জির বিদায়ে ভাঙে তাদের জুটি। এরপর শাকিলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাউথ আফ্রিকার অধিনায়ক। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে ৮২ রান করেছেন বাভুমা।

অভিষেকে চমক দেখানো ব্রিটজে এদিন পেয়েছেন ফিফটি। তিনি আউট হয়েছেন ৮৩ রানের ইনিংস খেলে। পরবর্তীতে ক্লাসেন ও কাইল ভেরেইনা মিলে দক্ষিণ আফ্রিকাকে টেনে নিয়ে যান। ক্লাসেন ৮৭ রান করে ফিরলেও ভেরেইনা অপরাজিত ছিলেন ৪৪ রানে।

এসি/ আই.কে.জে


পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250