শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ইবিতে চুরি করতে এসে দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০শে এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)। তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম ও খলিলুর রহমান।

আরো পড়ুন : এবার ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ রাখার নির্দেশ

নিরাপত্তা কর্মকর্তা সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে তারা৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদেরকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

আবির/এস/ আই.কে.জে/


ইবি নিরাপত্তা কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250