মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

রাজনৈতিক পরিস্থিতি আগের যেকোনো পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়: মান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৩ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

একটি সফল নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক উত্তরণের অর্ধেক পথ পার করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সময়টা উত্তরণের। যে কথা হচ্ছে সেটা হচ্ছে একটা নির্বাচন। একটা সাকসেসফুল ইলেকশনই (সফল নির্বাচন) আমাদেরকে গণতন্ত্রের উত্তরণের অর্ধেকটা পথ পার করে দেয়।’

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মাওলানা ভাসানী ও গণ–অভ্যুত্থানের রাজনীতি: বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান এ কথাগুলো বলেন। রোববার (১৬ই নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আগের যেকোনো পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয় বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের আলোচনা ও জুলাই জাতীয় সনদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘১১ মাস ধরে বা ১০ মাস ধরে এতগুলো পার্টি (রাজনৈতিক দল) বসল, নিজেরা কথাবার্তা বলল। তারপরে যেভাবেই হোক একটা সনদ (জুলাই জাতীয় সনদ) নিয়ে আবার বাইরে চলে আসল...এ রকম তো অসম্ভব ছিল। টক শোর মধ্যে যে রকম একজন আরেকজন কলার ধরে ফেলত কিছুদিন আগেও। সেই তুলনায় এটা একটা বিরাট উত্তরণ।’

নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগে সচেতন বলে মনে করেন মাহমুদুর রহমান। দেশের প্রান্তিক, পিছিয়ে পড়া এবং নারীদের অবস্থার উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এখন স্ট্রাগলটা ডাইরেক্টলি (সরাসরি লড়াই) জীবনের সাথে, অর্থনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ...মানুষের জীবন পরিবর্তন করাটাই তো আমার রাজনীতি।’ দেশের মূলধারার রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250