শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বাছাই পর্ব খেলে বিশ্বকাপে যেতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ হারায় ২-১ ব্যবধানে সিরিজ হারের সঙ্গে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল বাংলাদেশের মেয়েরা। সম্ভাবনা জাগিয়েও প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা হলো না নিগার সুলতানা জ্যোতির দলের। তবে বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের।

গত রাতে ওয়ার্নার পার্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা।

এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা শেষ করল বাংলাদেশ। যেখানে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।

স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দলেরও সরাসরি সুযোগ হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ। আর সেটা করতে পারলে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলতে পারত টাইগ্রেসরা।

আরো পড়ুন : রিয়ালের জার্সি পড়ে রোনালদোর রেকর্ড ভাঙতে চান ভিনি!

এস/ আই.কে.জে

নারী দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250