মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

বোনাসের আড়াই কোটি ফিরিয়ে দিলেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাহুল দ্রাবিড় বরবারই সবার চেয়ে আলাদা। অতীতেও দেখা গেছে, কখনও অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পছন্দ করেন না ভারতের সাবেক এই কোচ। ভারতীয় গণমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের বোনাসের অতিরিক্ত অর্থ নিতে অস্বীকার করেছেন তিনি।  

বার্বাডোজে টি-টোয়েন্টি শিরোপা জেতার পরই টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপির প্রাইজমানি ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই ১২৫ কোটি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই সূত্রের খবর। বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তারা পাচ্ছেন ৫ কোটি টাকা করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও ওই ৫ কোটি টাকাই বরাদ্দ করা হয়। কিন্তু বিশ্বজয়ী কোচ জানিয়ে দেন তিনি অতিরিক্ত ‘বোনাস’ নেবেন না। তার সহকারী কোচরা যা অর্থ পাচ্ছেন, তিনিও সেই একই অর্থ নেবেন। 


উল্লেখ্য, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন ২.৫ কোটি করে। রাহুল দ্রাবিড়ও ২.৫ কোটি রুপি নেওয়ার কথা জানান। দ্রাবিড় বাকিদের থেকে যে আলাদা, পুরোদস্তুর টিমম্যান তা আরও একবার প্রমাণ করলেন।

বিসিসিআইয়ের এক সদস্য গণমাধ্যমকে বলেছেন, ‘বাকি সাপোর্ট স্টাফরা যে অর্থ পাচ্ছেন, রাহুলও একই অর্থ দাবি করেছেন। আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই।’

জুন মাসে ভারতীয় দলের কোচের পদে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। সেই পদে এসেছেন গৌতম গম্ভীর। 

এইচআ/ 


বোনাস রাহুল দ্রাবিড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250