মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফ্রি সেবা দিয়েও গুগল কীভাবে আয় করে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গুগলকে বলা হয় টেক জায়ান্ট। যারা সার্চ ইঞ্জিন নির্মাতা। এছাড়াও অ্যানড্রয়েড ফোন অপারেটিং সিস্টেমেরও উদ্ভাবক। বিক্রি করে পিক্সেল নামের স্মার্টফোন। আমেরিকান এই প্রতিষ্ঠানটির আরেকটি জনপ্রিয় সেবা জিমেইল। তাদের দখলে ইউটিউবও। এই সেবাগুলোর বেশিরভাগই বিনামূল্যে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে ফ্রি সেবা দিয়ে গুগল কীভাবে এত আয় করে?

জানলে অবাক হবেন গুগল ফ্রি পরিষেবা দিয়েও প্রতিদিন কোটি কোটি টাকা আয় করে। বিশ্বের অন্যতম ধনী টেক সংস্থা গুগল। 

কোনো কিছু জানতে হলেই ভরসা গুগল। আট থেকে আশি গুগল সম্পর্কে জানেন না এমন কেউ নেই। কিন্তু, সাধারণত গুগলে যে পরিষেবাগুলো দেওয়া হয় তা সবই ফ্রি। যেমন গুগল সার্চ, ইউটিউব এবং জিমেইল ইত্যাদি। এই সব পরিষেবাগুলো পাওয়ার জন্য এক টাকাও খরচ করতে হয় না। কিন্তু, জানলে অবাক হয়ে যাবেন যে এই সব পরিষেবা দিয়েই প্রতি মিনিটে ২ কোটি টাকা আয় করে গুগল।

আরো পড়ুন : ইনস্টাগ্রামে ফাঁদে পড়ে তরুণী হারালেন আড়াই কোটি টাকা!

পরিষেবা ফ্রি, তবুও উপার্জন কোটিতে

ইউজারদের জন্য বেশিরভাগ পরিষেবাই ফ্রি। তাই সেগুলো ব্যবহার করতে গিয়ে সাত পাঁচ ভাবেন না কেউ। কিন্তু, এর থেকেই কোটি কোটি টাকা ঘরে আনে গুগল। একাধিক কৌশলে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে মার্কিন সংস্থাটি। যার দরুন আজ বিশ্বের সবথেকে ধনী কোম্পানিগুলির তালিকায় প্রথমে রয়েছে গুগল।

কীভাবে আয় করে গুগল?

কোম্পানির পক্ষ থেকে একাধিক পেইড সার্ভিস রয়েছে। যার জন্য ইউজারদের জন্য টাকা চার্জ করে গুগল। যদিও যারা সেটি ব্যবহার করতে চান না তারা এড়িয়ে যেতে পারেন (যেমন গুগল ওয়ান, গুগল জেমিনি ইত্যাদি)। এই পেইড সার্ভিস থেকে একটা মোটা টাকা আয় করে কোম্পানি।

গুগলে সাধারণত কোনও কিছু জানার জন্য সার্চ করে থাকে ইউজাররা। আর এই সার্চ করার সময় একাধিক আর্টিকেল এবং বিজ্ঞাপন আসে। সেই বিজ্ঞাপনগুলো দেখার জন্য সংস্থাগুলোর থেকে মোটা টাকা পায় গুগল।

এছাড়াও গুগল ক্লাউড এবং প্রিমিয়াম কনটেন্ট রয়েছে যেখান থেকে টাকা উপার্জন করে সংস্থাটি। গুগল ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য অনেকেই মাস গেলে কয়েক লাখ টাকা খরচ করেন। 

গুগলের আয়ের অন্যতম মাধ্যম ইউটিউব। এই অ্যাপ সব অ্যানড্রয়েড ফোনে ডিফল্ট হিসাবে থাকে। তাই ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ইউটিউবে ফ্রি এবং পেইড দুই পরিষেবা রয়েছে। পেইড পরিষেবাকে বলা হয় ইউটিউব প্রিমিয়াম। সেখান থেকে একটি নির্দিষ্ট টাকা আয় করে সংস্থাটি।

আবার ইউটিউবে যে বিজ্ঞাপন দেখতে পান সেখান থেকেও টাকা আয় করে গুগল। বিপণন সংস্থাগুলো বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউবকে মোটা টাকা দেয়। সেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকা পায় গুগল। এক রিপোর্ট অনুযায়ী, প্রতি মিনিটে ২ কোটি টাকা উপার্জন করে গুগল। আপনি ফ্রিতে ব্যবহার করলেও নানা কৌশলে মোটা টাকা আয় ঘরে আনে গুগল।

এস/ আই.কে.জে/ 

গুগল ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250