মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

আ স ম আবদুর রবের আসনে প্রার্থী তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭০টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। প্রাথমিক এই তালিকা অনুযায়ী, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে আর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন।

আজ রোববার (৩০শে নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেএসডি এই প্রার্থীদের নাম ঘোষণা করে।

রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-৪ আসন থেকে অতীতে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন জেএসডির সভাপতি ও মুক্তিযুদ্ধের সময়কার ডাকসুর ভিপি আ স ম আবদুর রব। এই আসন থেকে এবার জেএসডির প্রার্থী তার স্ত্রী তানিয়া রব। দলটির প্রাথমিক প্রার্থী তালিকায় আ স ম আবদুর রবের নাম নেই। তিনি এবার নির্বাচন করবেন কি না, সেটি এখনো স্পষ্ট নয়।

প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকার ১৫টি ও চট্টগ্রামের ১২টি আসনে জেএসডির প্রার্থী আছে। মোট ৫৮টি জেলার কোনো না কোনো আসনে তাদের প্রার্থী আছে।

জেএসডি বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল। লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসন বিএনপি তানিয়া রবকে ছাড় দিতে পারে বলে আলোচনা আছে। তবে জেএসডির সাধারণ সম্পাদকের ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী রয়েছে। এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী দলটির জ্যেষ্ঠ নেতা আবদুল আওয়াল মিন্টু।

প্রার্থীর তালিকা ঘোষণার সময় সংবাদ সম্মেলনে কথা বলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব। জেএসডির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, ইলিয়াস মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আ স ম আবদুর রব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250