শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান ইবাদত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদের পর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প। পূর্ণাঙ্গ সিরিজে প্রথম খেলবে টেস্ট, তাই লাল বলেই নজর এখন জাতীয় দলের। ঈদের আগে ঢাকার মিরপুরে শেষ প্রস্তুতি পর্বে ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন সেরেছেন মুমিনুল হক, জাকির হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয় ও ইবাদত হোসেনরা।

দীর্ঘদিন চোটে ভোগার পর দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ইবাদত। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান জাতীয় দল থেকে। সেই চোট কাটিয়ে ইবাদত ধীরে ধীরে লড়াই চালিয়ে যাচ্ছেন ছন্দে ফেরার। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। 

বিসিবির চিকিৎসা বিভাগ ও ট্রেইনারদের তত্ত্বাবধানে নিয়মিত চলেছে তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট। খেলেছেন ম্যাচ, আবার নিয়েছেন বিশ্রামও। সব মিলিয়ে এখন পুরো ফিট ও আত্মবিশ্বাসী এ পেসার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে ওয়ানডে ও ৪ দিনের ম্যাচেও খেলেছেন তিনি।

আজ সোমবার (২রা জুন) মিরপুরে সংবাদমাধ্যমকে ইবাদত বললেন, ‘আলহামদুলিল্লাহ, আগে যে ছন্দ ছিলাম সেই ছন্দ ফিরে পাচ্ছি। আমি আমার প্রস্তুতি নিচ্ছি, বাকি সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। চোটের কারণে দলের বাইরে ছিলাম, কিন্তু লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ।’

এইচ.এস/

ইবাদত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250