মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

জাসদের বিভক্ত সব অংশকে এক করতে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৩ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিভক্ত কয়েকটি অংশের মধ্যে ঐক্য গড়ে তুলতে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। এ জন্য ৪৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২শে নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের’ এক সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় জাসদের বিভিন্ন অংশের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

কমিটিতে চিকিৎসক মাহফুজুর রহমানকে আহ্বায়ক এবং আইনজীবী ফারাহ খানকে সদস্যসচিব করা হয়েছে। ফারাহ খান হলেন জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি। ৪৮ সদস্যের কমিটিতে জাসদ (সিরাজুল আলম খান), জাসদ (রব), জাসদ (ইনু) ও জাসদ (আম্বিয়া) অংশের নেতাদের রাখা হয়েছে।

সভায় জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাসদের সব গ্রুপকে এক মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছি। সব অংশের উল্লেখযোগ‍্য নেতা–কর্মীরা ঐক‍্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।’

সদস্যসচিব ফারাহ খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন‍্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি। সে লক্ষ‍্যে জাসদকে ঐক‍্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। এ জন্য ভেদাভেদ ভুলে জাসদকে আবার ঐক‍্যবদ্ধ হয়ে তাদের হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনতে হবে।’

জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250