সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

যেখানে পোল্ট্রির খামার করা যাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হিসেবে মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি। বর্তমানে পোল্ট্রি একটি লাভজনক ব্যবসা। মুরগি পালন করে যে কেউ ব্যবসা শুরু করতে পারেন। 

কম সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে মুরগি পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি শিল্প হিসেবে বিবেচিত। সঠিক পরিকল্পনায় মুরগির খামার স্থাপনের মাধ্যমে এই ব্যবসাকে লাভজনক করা যায়।

প্রথমে খামারের জন্য সঠিক অবস্থান নির্বাচন করতে হবে। এমন একটি জায়গা বেছে নিন, যেখানে প্রয়োজনীয় সব সুবিধা আছে। শহর থেকে সামান্য দূরে হতে পারে। যেখানে জমি খুব সস্তা। শহর থেকে বেশি দূরে খামার করবেন না।

এ ছাড়া আবাসিক এলাকায় খামার স্থাপন এড়িয়ে চলুন। কারণ হাঁস-মুরগির খামার থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। খামারের অবস্থান নির্বাচন করার সময় পরিবহন ব্যবস্থা সম্পর্কে খেয়াল রাখা জরুরি।

আরও পড়ুন: এক জমিতে বছরে চার ফসল ফলিয়ে লাভবান হচ্ছেন কুমিল্লার কৃষকরা

খামারের স্থান উঁচু হওয়া উচিত। খামার এমন স্থানে গড়তে হবে, যেখানে বন্যার পানি কখনো প্রবেশ করতে না পারে।

যেখানে খামার করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাও থাকতে হবে।

এসি/কেবি




পোল্ট্রির খামার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250