মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকাকে সামনে রেখে আমেরিকায় ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। অথচ দলে ছিলেন না লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। মেসিবিহীন আর্জেন্টিনার হয়ে আলো কেড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। একটি মাত্র গোলে সহায়তা দিয়েছেন তিনি। তবে পুরো ম্যাচে অসাধারণ খেলেছেন। আর্জেন্টিনাও পুঁচকে এল সালভাদরের বিপক্ষে তুলে নিয়েছে ৩-০ গোলের জয়। 

আমেরিকার ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যানসিয়াল ফিল্ডে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। ১৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ওই গোলের নিঁখুত কারিগর সৌদি ক্লাবের হাতছানি উপেক্ষা করে বেনফিকায় ফিরে যাওয়া ডি মারিয়া।

এরপর ম্যাচের ৪২ মিনিটে ব্যবধান ২-০ করে আর্জেন্টিনা। গোলটি আসে চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পা থেকে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে জিওভান্নি লো চেলসো দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। তাকে দিয়ে গোল করান স্ট্রাইকার লওতারো মার্টিনেজ।

আরও পড়ুন: আইপিএল কাঁপাচ্ছেন মুস্তাফিজ!

এই ম্যাচে আর্জেন্টিনা দল সাজিয়েছে ভিন্নভাবে। চার মিডফিল্ডারের সঙ্গে দুই স্ট্রাইকার নিয়ে খেলিয়েছে লিওনেল স্কালোনি। মার্টিনেজের সঙ্গে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন ডি মারিয়া। ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজকে ম্যাচে সুযোগই দেননি কোচ। লিভারপুলের ম্যাক অ্যালিস্টারকে নামান বদলি হিসেবে। 

এসকে/ 

আর্জেন্টিনা কোপা আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250