রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইনের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। তিনি দীর্ঘ ১৩ বছর ছিলেন টটেনহামে এবং ইংল্যান্ডের হয়ে খেলছেন ১০ বছর ধরে। গতকাল রোববার (৪ঠা মে) রাতে পনেরো বছর পর কেইন শিরোপা জয় করেছেন। খবর এএফিপর।

সেরা স্ট্রাইকার কেইনের ক্যারিয়ার যেন হাহাকারের গল্প। সবকিছু করেও যে নামের পাশে ছিল না কোনো শিরোপা। সেই শিরোপা–খরা কাটাতে কেইন যান বায়ার্ন মিউনিখে, দুই মৌসুম আগে। বায়ার্নের শিরোপা জিততে না পারার দায়ও এরপর এসে পড়ল কেইনের কাঁধে। বলা হলো, ‘অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়।’

এদিকে লিগের হিসাব বাদ দিলেও কেইন ক্যারিয়ারে ছয়বার ফাইনাল খেলেছেন। টটেনহামের হয়ে খেলেছেন দুটি লিগ কাপের ফাইনাল এবং একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বায়ার্নের হয়ে হেরেছেন জার্মান সুপার কাপের শিরোপা–লড়াই এবং ইংল্যান্ডের হয়ে হেরেছেন টানা দুই ইউরোর ফাইনাল। এতবার ফাইনাল হারের পর কেইনের শিরোপা জিততে না পারাকে দেখা হচ্ছিল ‘অভিশাপ’ হিসেবেই। তবে গতকাল রাতে সেই অভিশাপকে কবর দিয়ে দিলেন কেইন।

আর মৌসুম শেষ হওয়ার আগেই গতকাল রাতে নিশ্চিত হলো কেইনের প্রথম শিরোপা। ১৫ বছর, ৬ ফাইনাল, ৬৯৪ ম্যাচ এবং ৪৪৭ গোলের পর অবশেষে কেইন জিতলেন একটা ট্রফি!

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের একাধিক ভিডিও এবং ছবিও পোস্ট করেছেন কেইন। যেখানে একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন’। আরও একটিতে লিখেছেন, ‘একসঙ্গে জিতেছি, একসঙ্গে উদ্‌যাপন করছি’; আর ছবির অ্যালবামের ক্যাপশনে লিখেছেন, ‘কী অসাধারণ অনুভূতি।’

আরএইচ/


চ্যাম্পিয়ন হ্যারি কেইন শিরোপা জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250