রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

চোখের যে উপসর্গে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

হার্টের অসুখে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে বাড়ছে। এর অন্যতম বড় কারণ শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে শুনলেই বেশিরভাগ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। 

জীবনযাপনে অনিয়ম এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে।

দীর্ঘ দিন ধরে রক্তে ভাসতে থাকে এসব চটচটে পদার্থগুলোই একটা সময় ধমনী গায়ে আটকে যায়। তখন শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। আর এতেই নানা রকম সমস্যা দেখা দেয়। 

বিভিন্ন উপসর্গ দেখলে বোঝা যায় শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বেঁধেছে। এমনই একটি সংকেত হলো রেটিনা আর কর্নিয়ার অস্বাভাবিক পরিবর্তন। চোখের কোন উপসর্গ দেখে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, চলুন জেনে নিই- 

আরো পড়ুন : দুটো ডোজেই দূর হবে খারাপ কোলেস্টেরল, বাজারে আসছে নতুন ওষুধ

সাদা রঙের বলয় 

চিকিৎসকদের মতে, কর্নিয়ার চারপাশে সাদা রঙের বলয় দেখা গেলে সতর্ক হোন। বিজ্ঞানের ভাষায় একে বলে অরকাস। সাধারণত, বয়স বাড়লে এটি গঠিত হয়। কিন্তু, অনেকসময়ে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও এমন বলয় তৈরি হতে পারে।

অস্বাভাবিক মাংসপিণ্ড 

চোখের চারপাশে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ড আছে কি না খেয়াল করুন। সাদা বা হলদে রঙের ছোট ছোট দানা চোখের চারপাশে ভরে উঠলেই বুঝবেন, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে। এমন সমস্যাকে জ্যানথেলাসমাস বলা হয়। 

দৃষ্টি ঝাপসা হওয়া 

কোলেস্টেরল বেড়ে গেলে রেটিনাতেও সমস্যা দেখা দেয়। দৃষ্টি ঝাপসা হয়ে গেলে কিংবা চোখের সামনে কালো বলয় বা রেখা দেখা গেলে সতর্ক হোন। 

প্রতিটি মানুষের বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করানো দরকার। তাহলে দৃষ্টিশক্তি ভালো আছে কি না তা যেমন জানা যায়, তেমনি শরীরে অন্য কোনো রোগ বাসা বেঁধেছে কি না সেটিও জানা যায়। 

এসি/এসি

চিকিৎসক কোলেস্টেরল চোখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250